শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড জব্দ

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2025, 02:22 দুপুর • 129 বার পঠিত
শাহজালালে যাত্রীর ব্যাগ থেকে ২৫ লাখ টাকার ইউরো ও পাউন্ড জব্দ

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২৫ লাখ টাকার বেশি মূল্যের ইউরো ও পাউন্ড জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

এভসেকের বরাত দিয়ে কাউছার মাহমুদ বলেন, বুধবার সকাল সোয়া ৮টার দিকে চেকইন রো সিতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (বিএস-২১৭) একজন যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন।

“রো-সি নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত স্ক্যানার কর্পোর‍্যাল নাইমুর রহমান ওই যাত্রীর ব্যাগের ভিতর কাগজের মুদ্রার মত কিছু একটা দেখতে পান।

“পরে বিমানবন্দরে দায়িত্বরত এএসএম, নিরাপত্তা কর্মকর্তা, এভসেক সদস্য, স্ক্যানার, কাস্টমস সদস্য এবং এয়ারলাইন্স সদস্যের উপস্থিতিতে ব্যাগটি খোলা হলে ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩৭০ ব্রিটিশ পাউন্ড এবং ১৭ হাজার ৯৫০ ইউরো মুদ্রা পাওয়া যায়। টাকার অঙ্কে যা প্রায় ২৫ লাখ ২৭ হাজার ৯৮২ টাকা।“

জব্দ করা অর্থ ঢাকা কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা।

তবে এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন কাউছার মাহমুদ।