শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহজালালে সোনার বারসহ নারী আটক

মোহাম্মদ খাইরুল আমিন • 23 জুন 2022, 06:25 বিকাল • 256 বার পঠিত
শাহজালালে সোনার বারসহ নারী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ ধরা পড়েছেন এক নারী। ৮টি সোনার বারসহ নুরুননাহার নামের ওই নারীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীকে আটক করা হয়।

সূত্র থেকে জানা যায়, দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের বিমানটিতে সোনা চোরাচালান হয়ে আসেছে বলে গোপন খবর ছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। সেই খবরের সূত্র ধরে কাস্টমস গোয়েন্দার একটি দল নুরুননাহারকে সন্দেহভাজন হিসেবে আটক করে। 

জিজ্ঞাসাবাদ করা হলে নুরুননাহার রেক্টামে স্বর্ণ বহন করছেন বলে স্বীকার করেন। শরীর এক্সরে করলে সেখানে চারটি স্বর্ণের মতো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। তার কাছে থাকা চারটি প্যাকেটেও সোনা পাওয়া যায়। সব মিলে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮টি সোনার বার। যার ওজন ৯৩২ গ্রাম আর দাম আনুমানিক ৬৫ লাখ টাকা।