শাহজালালে বিমানে ময়লার পলিথিনে ৮ কেজি সোনা
মোহাম্মদ খাইরুল আমিন
•
30 এপ্রিল 2022, 05:57 বিকাল
•
275 বার পঠিত
বিমানের ময়লা ফেলার পলিথিনের মধ্যে পাওয়া গেল সোনার বার। ওজন করে দেখা গেল ৮ কেজি ১২০ গ্রাম। মোট সোনার বার ৭০টি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শারজাহ থেকে ইউএস-বাংলা এয়ালাইনসের বিএস ৩৪৬ ফ্লাইট থেকে আজ শনিবার ওই সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরের কাস্টমসের সূত্র থেকে জানানো হয়, চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাদের নজরদারি বাড়ায়। তারই প্রেক্ষিতে একটি বিমান থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক করা দুজনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।