শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি স্বর্ণের বার উদ্ধার
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 10:01 দুপুর
•
285 বার পঠিত
৩০ এপ্রিল : দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (বিজি-৫০৪৬) তল্লাশি চালায়। এ সময় বিমানের একটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮টি বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম। যার বাজারমূল্য দুই কোটি ছয় লাখ ২৫ হাজার টাকা প্রায়।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা সূত্র।