শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাট দিঘুলিয়ারচর গ্রাম থেকে পুলিশ মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে এক সন্তানের জননী গৃহবধূ রেহেনা খাতুনের(২৪) লাশ উদ্ধার করে। পরে বুধবার (১৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনালের হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন তাকে যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে। নিহত রেহানা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের খলিলের মেয়ে।
রেহানার মা জহুরা খাতুন জানান, ৫ বছর আগে পারিবারিকভাবে ভাট দিঘুলিয়ারচর গ্রামের সেলিমের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর হতেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রেহানাকে নানা ভাবে অত্যাচার করতো। এ নিয়ে একাধিকবার এলাকায় শালিস ও হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় নিহতের মা মামলা করেন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা)