শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহবাগস্থ ডাম্পিং গ্রাউন্ডের পুরাতন গাড়ির আগুন নিয়ন্ত্রণে

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2024, 07:10 বিকাল • 265 বার পঠিত
শাহবাগস্থ ডাম্পিং গ্রাউন্ডের পুরাতন গাড়ির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগ থানার পিছনে পুলিশের জব্দ করা ডাম্পিং গ্রাউন্ডের পুরাতন গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে শাহাবাগস্থ ডম্পিং গ্রাউন্ডের পুরাতন গাড়িতে আগুন লাগে।

ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন লাগার পর ২টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাসস্থলে পৌঁছায়। আগুনে ২ থেকে ৩টি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষরিত পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।