শাহবাগ এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 নভেম্বর 2024, 04:48 দুপুর
•
153 বার পঠিত
রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (২৬ নভেম্বর) এ পদক্ষেপ নেয় সরকার।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।