শাহবাগ আটকে দিলেন জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজনরা
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 ফেব্রুয়ারি 2025, 02:23 দুপুর
•
310 বার পঠিত
জুলাই অভ্যুত্থান দমাতে হত্যার ঘটনার দ্রুত বিচার এবং আহতদের স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শহীদ ও আহতদের পরিবার।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা শাহাবাগ মোড় আটকে অবস্থান নিলে ঢাকার গুরুত্বপূর্ণ ওই মোড় হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কর্তাব্যক্তিদের ‘খুনি’ আখ্যা দিয়ে তাদের বিচারের আওতায় আনার জন্য দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময়য় তাদের হাতে নিহত-আহতদের ছবিসহ প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।
যাত্রাবাড়ী এলাকায় গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহত কিশোর আমিনুল ইসলাম আমিনের মা সেলিনা বেগম বলেন, "আমরা ন্যায়বিচার পাচ্ছি না। সরকারও এই বিষয়ে তৎপর না। ছয় মাস হয়ে গেলেও এখনো কেউ খোঁজ নেয়নি। আমরা শহীদদের স্বীকৃতি ও বিচার চাই।"