সাগরপথে পালানোর সময় ৭৫ রোহিঙ্গা আটক
মোহাম্মদ খাইরুল আমিন
•
23 মার্চ 2022, 07:45 বিকাল
•
258 বার পঠিত
উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে সাগর পথে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ৭৫ রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নারীরা জানান, বাংলাদেশ থেকে তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হন। কিন্তু দালালরা তাদের কাছ থেকে টাকা নিয়ে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
তারা আরো জানান, তাদের পাসপোর্ট করার কোনো সুযোগ না থাকায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। মালয়েশিয়া যাওয়ার জন্য প্রথম দফায় দালালদের জনপ্রতি ৩০ হাজার টাকা করে দেন।