শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাগরে লঘুচাপের সম্ভাবনা ,বাড়তে পারে বৃষ্টি

অনলাইন নিউজ পোর্টাল • 25 সেপ্টেম্বর 2021, 09:23 সকাল • 238 বার পঠিত
সাগরে লঘুচাপের সম্ভাবনা ,বাড়তে পারে বৃষ্টি

আবহাওয়া অফিস জানিয়েছে ,উত্তরপূর্ব ও এর আশপাশের পূর্ব মধ্য বাঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে।  
তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় বরিশাল ও চট্টগ্রাম ছাড়া দেশের অন্যত্র বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। খবর বাসসের।

এদিকে শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত বৃহস্পতিবার সিলেট ও বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।