শাবিপ্রবিতে পরীক্ষা দিবে প্রায় ৫ হাজার পরীক্ষার্থী
অনলাইন নিউজ পোর্টাল
•
17 অক্টোবর 2021, 08:34 সকাল
•
313 বার পঠিত
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে আজ রোববার (১৭ অক্টোবর)। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশগ্রহণ করবে ৪ হাজার ৭১০ পরীক্ষার্থী।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২০ টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ৯টি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ১১টি।
আগামীকাল (১৭ অক্টোবর) দেশের ২৬ টি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৯শত ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে।