শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 25 সেপ্টেম্বর 2024, 02:42 দুপুর • 204 বার পঠিত
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন গ্রেফতার

সাবেক শিল্পমন্ত্রী ও সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বুধবার ভোরে রাজধানীর  গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় । র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনিম ফেরদৌস বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকা-ের অভিযোগে দায়ের করা মামলায় তাকে  গ্রেফতার করা হয়েছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে  ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি ।