সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম আর নেই
সাবেক রাষ্ট্রদূত ও সচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনোয়ার উল আলমের পৈত্রিক নিবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে। তার পিতার নাম মৌলভী আব্দুর রাহীম এবং মাতার নাম বেগম ঈদ উন নেছা।
তার স্ত্রী ডা: সাঈদা আলম জানান, তিনি (আনোয়ার উল আলম শহীদ) দীর্ঘ দিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকার বনানী আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলেও তিনি জানান।
মহান মুক্তিযুদ্ধে আনোয়ার উল আলম শহীদের অবদান অপরিসীম। মুক্তিযুদ্ধের সময় কাদেরীয়া বাহিনীর বেসামরিক প্রধান ছিলেন তিনি। একই সাথে তিনি মুক্তিযোদ্ধাদের উৎসাহ, অনুপ্রেরণা ও মনোবল বৃদ্ধির জন্য ১৯৭১ সালে কাদেরীয়া বাহিনীর হেডকোয়ার্টার থেকে প্রকাশিত মুক্তিবাহিনীর মুখপত্র ‘রণাঙ্গন’ পত্রিকার সম্পাদক ছিলেন।