সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোহাম্মদ খাইরুল আমিন
•
27 আগস্ট 2024, 07:51 বিকাল
•
395 বার পঠিত
সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।