শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 11 সেপ্টেম্বর 2024, 08:21 সকাল • 481 বার পঠিত
সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আজ রাতে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।