শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

মোহাম্মদ খাইরুল আমিন • 29 আগস্ট 2024, 01:15 দুপুর • 197 বার পঠিত
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেফতার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৮ আগস্ট) গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকান্ডের ঘটনায় টিপু মুন্সিকে গুলশান-১ এর একটি বাসা থেকে গতরাত সোয়া ১টায় গ্রেফতার করা হয়েছে।