সাবেক আফগান কর্মকর্তাদের ব্যাংকের অনুসন্ধান চালাচ্ছে তালেবান
অনলাইন নিউজ পোর্টাল
•
15 সেপ্টেম্বর 2021, 07:18 বিকাল
•
237 বার পঠিত
ক্ষমতায় আসার পর পরই সব ধরণের রাজস্বখাতে নজরদারি করছে তালেবান। চিরুনি অভিজান চালাচ্ছে দেশের সকল দপ্তরে।
এমনকি আফগান সরকারের সাবেক উচ্চপদস্থ সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করছে। এর ফলে সাবেক সরকারি কর্মচারী, মন্ত্রী এবং আইন প্রণেতাদের সম্পদ এবং অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা যেতে পারে বলে দ্যা আফগানিস্তান ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।
একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার নিশ্চিত করেছেন যে, নির্বাচিত সাবেক সরকারি কর্মকর্তাদের অ্যাকাউন্ট চেক করার জন্য ‘তালেবান নিরীক্ষকদের’ একটি দল সংগঠনে মোতায়েন করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসনের অধীনে দুর্নীতি ব্যাপক ছিল এবং কয়েক মিলিয়ন ডলারের সাহায্যের টাকা পাবলিক পার্স থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে মনে করা হয়।