শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

অনলাইন নিউজ পোর্টাল • 05 জানুয়ারী 2021, 11:57 দুপুর • 256 বার পঠিত
র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীরকোট বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়

আটকরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে বাবুল মিয়া (৩১) এবং অপরজন একই উপজেলার গোবরখোলা গ্রামের খেলু মিয়ার ছেলে রাসেল মিয়া (২৪)।

এ ঘটনায় র‌্যাব-৯ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে।