র্যাবের হেফাজতে ইভ্যালির রাসেল
অনলাইন নিউজ পোর্টাল
•
16 সেপ্টেম্বর 2021, 06:01 বিকাল
•
313 বার পঠিত
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।
তবে তাদের গ্রেফতার করা হয়েছে কি না এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি র্যাব। বাড়ির গেট দিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।
এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা হয়েছে।
গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক অনিন্দ তালুকদার বলেন, আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেছেন। মামলার নম্বর- ১৯।