শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

র‌্যাব-পুলিশে হাতাহাতি, আহত ৪

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মে 2022, 04:33 দুপুর • 317 বার পঠিত
র‌্যাব-পুলিশে হাতাহাতি, আহত ৪

ফেনীর পরশুরামে র‌্যাব ও পুলিশের সাদা পোশাকের সদস্যদের মধ্যে ‘হাতাহাতির’ ঘটনা ঘটেছে। গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন চারজন। এর মধ্যে দুজনকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আহতরা হলেন: পরশুরাম থানার এএসআই মো. রেজাউল করিম, এএসআই মোহাম্মদ ইব্রাহিম, পুলিশ কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন।

র‌্যাব-পুলিশের মধ্যে এই হাতাহাতির ঘটনা মঙ্গলবার রাতে পরশুরাম বাজারের ডাকবাংলা মোড়ে ঘটে। এই তথ্য জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান, ‘গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে কথা কাটাকাটি হয়। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হওয়ার ঘটনা ঘটেছে।’

পরশুরাম মডেল থানার এসআই হারুন জানান, রাতে সু্বার বাজার থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারকে পুলিশের সদস্যরা বাজারের ডাকবাংলা মোড়ে সিগন্যাল দেয়। এর পর গাড়ি থেকে নেমে র‌্যাব সদস্যরা তাদের মারধর করেন।

তিনি বলেন, ‘পুলিশ পরিচয় দেওয়ার পরও তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ফের মারধর করে।’