শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাসহ পাঁচ জেলায় ট্রেন চলাচল বন্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 22 ডিসেম্বর 2020, 07:13 বিকাল • 100 বার পঠিত
রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকাসহ পাঁচ জেলায় ট্রেন চলাচল বন্ধ

খুলনা থেকে নীলফামারীর চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুরে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে পার্বতীপুরের ফুলবাড়ি রেলগেটে এ ঘটনা ঘটে।

স্থানীয় আল হেলাল চৌধুরী জানান, মঙ্গলবার সকালে মালবাহী ট্রেন ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেললাইন সঠিকভাবে মেরামত না করায় একইস্থানে রূপসা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ফুলবাড়ী রেলস্টেশনের মাস্টার ইসরাফিল সরকার জানান, রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় কেউ হতাহত হয়নি। কিন্তু ঢাকা, খুলনা, রাজশাহী, দিনাজপুর ও রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রংপুরের একটি সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।