রুশ উপকূলে টহল দিচ্ছে ন্যাটোর ১০ যুদ্ধজাহাজ!
ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়ছে এখন পুরো বিশ্বেজুড়ে । তবে বর্তমানে যুদ্ধের সবচেয়ে বড় প্রতিফলন দেখা যাচ্ছে বাল্টিক সাগরের উপকূলে।
জানা যায় সেখানকার পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, বাল্টিক সাগরের রুশ উপকূলের ৫০ কিলোমিটার দূরে টহল দিচ্ছে ন্যাটোর ১০টি যুদ্ধজাহাজ।
ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণ করে রাশিয়া আসলে ন্যাটোর সম্প্রসারণ রোধ করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রাশিয়া ন্যাটোর সম্প্রসারণ থামাতে পারেনি বলে মনে করা হচ্ছে। বাল্টিক দেশগুলো রুশ আগ্রাসন দেখেছে। ফলে তারা ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করতে শুরু করেছে।
রাশিয়ার সঙ্গে বাল্টিক সাগর ভাগ করে ফিনল্যান্ডের মতো একই পথ অনুসরণ করেছিল সুইডেন। তবে দেশ দুটির ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্খার কারণ রাশিয়ার আগ্রাসী মনোভাব।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেদিন থেকে ইউক্রেনে আগ্রাসন শুরুর নির্দেশ দেন, সেদিন থেকেই তারা নিজেদের সেনাবাহিনীতে বিনিয়োগ বাড়িয়েছে। এরপর ন্যাটোর সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করেছে। ইতোমধ্যে তারা এ বিষয়ে কৌশলগত অংশীদার হিসেবে আলোচনায় অংশ নিয়েছে। তবে রাশিয়া দীর্ঘদিন ধরে পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটের সম্প্রসারণের বিরোধিতা করে আসছে।