শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রুশ নৌবাহিনীকে হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 27 জুলাই 2020, 10:58 দুপুর • 616 বার পঠিত
রুশ নৌবাহিনীকে হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহের ঘোষণা

রুশ নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। রবিবার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনীর সামরিক কুচকাওয়াজ পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা দেন। এছাড়া পুতিন বলেন, নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে।

তিনি জানান, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম চলতি বছরেই রুশ বাহিনীতে যুক্ত হবে। তবে তিনি স্পষ্ট করেনি যে, ঠিক কবে রুশ বাহিনী এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাবে। রুশ বাহিনীকে এমন সব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দেয়া হবে যার সমকক্ষ অস্ত্র বিশ্বের কোনো দেশের কাছে নেই।

তিনি উল্লেখ করেন, হাইপারসনিক পরমাণু অস্ত্র এবং সমুদ্রের তলদেশে কাজ করতে সক্ষম ড্রোন নৌবাহিনীতে সংযোজনের ফলে এ বাহিনীর যুদ্ধ-ক্ষমতা অনেকগুণ বেড়ে যাবে।