রুশ বাহিনীর হামলায় ১১২ শিশু নিহত
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 মার্চ 2022, 05:33 বিকাল
•
331 বার পঠিত
ইউক্রেনে ২৪ দিন ধরে চলা রুশ বাহিনীর সামরিক অভিযানে ১১২ শিশু নিহত হয়েছে। শনিবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ইউক্রেনের যুদ্ধে এ পর্যন্ত ১১২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪০ শিশু।
এছাড়া ইউক্রেন দাবি করেছে, সংঘাতে রাশিয়ার ১৪ হাজার ২০০ সেনা নিহত হয়েছে। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।