শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রশ্ন-উত্তর

ঋতুস্রাব চলাকালেও আযানের জবাব দেওয়া জায়েয আছে কি?

ড. মো: সাইফুল ইসলাম • 12 অক্টোবর 2026, 05:49 সকাল • 36 বার পঠিত
ঋতুস্রাব চলাকালেও আযানের জবাব দেওয়া জায়েয আছে কি?

প্রশ্ন: আমি সর্বদাই গুরুত্বের সাথে আযানের জবাব দিয়ে থাকি। মাসিক চলাকালীনও এই আমল চালু রাখি। কিন্তু আমার স্বামী আমাকে এ সময় আযানের জবাব দিতে নিষেধ করেন। তাই আমি জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় আযানের জবাব দেওয়ার বিধান কী? এটি কি তখন নিষেধ?

উত্তর: ঋতুস্রাব চলাকালেও আযানের জবাব দেওয়া জায়েয আছে। এতে অসুবিধা নেই। তখন আযানের জবাব দেওয়াকে নিষেধ মনে করা ভুল ধারণা। মাসিক চলাকালীন কুরআন তিলাওয়াত নিষেধ। কিন্তু দুআ, যিকির-আযকার নিষেধ নয়।

* >الفتاوى الهندية< ১/৩৮: ويجوز للجنب والحائض الدعوات وجواب الأذان ونحو ذلك.

—মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১৩০২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৮; আলগায়া, সারূজী ২/২৫৭; উমদাতুল কারী ৫/১১৭; ফাতাওয়া নাবুলসী ১/৪১০; আদ্দুররুল মুখতার ১/২৯৩

#আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা