শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঋণের টাকার চাপে ভ্যানচালকের আত্মহত্যা

অনলাইন নিউজ পোর্টাল • 29 জানুয়ারী 2021, 07:05 বিকাল • 97 বার পঠিত
ঋণের টাকার চাপে ভ্যানচালকের আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এনজিওর ঋণের টাকা পরিশোধ না করতে পেরে ভ্যানচালক জাকির হোসেন শেখ (২৭) আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের আব্দুল কুদ্দুস শেখের ছেলে ভ্যানচালক জাকির তার নিজ ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

জাকিরের পরিবারের বরাত দিয়ে তাড়াশ উপজেলার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ জানান, কিছুদিন পূর্বে জাকির একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। তারপর তিনি রিকশা চালাতে ঢাকায় চলে যান এবং ২৬ জানুয়ারি মঙ্গলবার বাড়ি ফেরেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে এনজিওর লোকজন ঋণের টাকা পরিশোধের জন্য ভ্যানচালক জাকিরকে চাপ দেয় এবং সন্ধ্যার মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দিয়ে চলে যায়। এ ঘটনার পর সন্ধ্যায় নিজ ঘরের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন জাকির। এ সময় বাড়িতে তার স্ত্রী-সন্তান কেউ ছিলেন না। বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে জাকিরের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।