শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোজার মধ্যেই ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা?

মোহাম্মদ খাইরুল আমিন • 03 এপ্রিল 2022, 05:35 বিকাল • 1,028 বার পঠিত
রোজার মধ্যেই ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা?

সিয়াম সাধনার মাস শুরু হয়েছে। আর এ মাসেই (এপ্রিল) ২ থেকে ৩টি তাপ প্রবাহ বয়ে যেতে পারে দেশের ওপর দিয়ে। এর মধ্যে একটিতে ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা। এই অবস্থায় তীব্র গরম পড়লে একটু বাড়তি কষ্টের মধ্য দিয়েই যেতে হবে ধর্মপ্রাণ রোজদারদের।

চলতি মাসে কেবল তাপপ্রবাহ নয়; তীব্র কালবৈশাখী, বজ্রঝড়, ঘূর্ণিঝড় ও আকষ্মিক বন্যার আভাসও রয়েছে।

ঢাকা আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত প্রতিবেদন এরই মধ্যে তিনি কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দফতরের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে- এপ্রিল মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি/তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

সেই সঙ্গে এ মাসেই দেশের কোথাও কোথাও ২-৩ টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। অন্যদিকে এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। আবার দেশের কয়েক জেলায় স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।