রোজা ও রমজান: পর্ব-৩২: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন -২
২. বাস্তবজীবনে কুরআনকে সঠিক মূল্যায়নে অবহেলার কারণেঃ আমরা এ কথা স্বীকার করতে বাধ্য হব যে, আমরা সিয়াম পালনের মাধ্যমে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারছি না। একজন সিয়াম পালনকারী প্রচন্ড ক্ষুধা বা পিপসায় কাতর হয়েও কোনো অবস্থাতে পানাহার করতে রাজি হন না। নিজের ঘরের মধ্যে একাকী, নির্জনে সকল মানুষের অজান্তে পানাহার করার সুযোগ থাকলেও তিনি পানাহার করেন না। কারণ তিনি জানেন তা করলে দুনিয়ার কেউ না জানলেও মহান আল্লাহ জানবেন এবং তিনি অসুন্তুষ্ট হবেন। এ হল তাকওয়ার প্রকাশ। কিন্তু সেই ব্যক্তিই সিয়াম অবস্থায় বা অন্য সময়ে এর চেয়েও সামান্য প্রলোভনে সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, ভেজাল, ওজনে ফাঁকি, কাজে ফাঁকি, অন্যের পাওনা না দেয়া ইত্যাদি পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছেন। সুতরাং প্রশ্ন জাগে কেন এমন হচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে আমরা প্রেসক্রিপশন পাল্টে ফেলেছি। যেমন দেখুন, কোনো রোগ ভালো হওয়ার জন্য যদি ডাক্তার দুটি বা তিনটি ঔষধ দেন, আর রোগী একটি ঔষধ খেয়ে সুস্থ হতে চান তাহলে তিনি প্রকৃত সুস্থতা লাভ করতে পারবেন না। তেমনিভাবে মহান আল্লাহ তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে দুটি বিষয় একত্রে দিয়েছেন: তা হল সিয়াম ও কুরআন। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে, আমরা সিয়ামকে গ্রহণ করেছি আর কুরআনকে বাদ দিয়েছি। (অর্থাৎ আক্ষরিক অর্থে কুরআনকে গ্রহণ করলেও কার্যক্ষেত্রে বা বাস্তব জীবনে তা গ্রহণ করছি না। এজন্য আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারছি না। (খুতবাতুল ইসলাম, পৃ. ২৮০; কিছুটা পরিমার্জনসহ)
মহান আল্লাহ বলেন-
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
‘রমযান মাসই হল সে মাস, যে মাসে কুরআন নাযিল করা হয়েছে। যা মানুষের জন্য হিদায়াত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে যেন এ মাসের সিয়াম পালন করে। সূরা বাক্বারা, আয়াত- ১৮৫
তাহলে সিয়াম পালনের মাধ্যমে পরিপূর্ণ বা কাক্সিক্ষত ফলাফল পেতে হলে অবশ্যই সিয়ামের পাশাপাশি কুরআনকে কার্যক্ষেত্রে বা বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। তাহলেই সিয়াম এবং অন্যান্য আমলের দ্বারা কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাবে।
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470