রোজা ও রমজান: পর্ব-৩১: রোজা রেখেও কাঙ্ক্ষিত ফলাফল পাইনা কেন?
এখন আমাদের জানার বিষয় হলো, আমরা যারা সিয়াম পালন করি আমরা সিয়াম পালন করেও সিয়ামের ঘোষিত ফলাফল বা কাক্সিক্ষত ফলাফল পাই না কেন?
প্রশ্নটি খুবই গুরুত্বপূর্র্ণ। আমরা ইতঃপূর্বে সিয়ামের অনেক ফযিলত এবং বহুবিধ কল্যাণের কথা জেনেছি। তবে এখানে প্রশ্ন হচ্ছে আমরা সিয়াম পালন করেও সেই ফযিলত এবং বহুবিধ কল্যাণ বা ফলাফল পাই না কেন? এর অনেকগুলো কারণ থেকে আমি আপনাদের সামনে কয়েকটি কারণ তুলে ধরছি। যেমন-
১. মাহে রমযানের সঠিক কর্মসূচী বাস্তব জীবনে কার্যকর না করার কারণেঃ আমরা কুরআন-সুন্নাহর আলোকে মাহে রমযানের ঐতিহাসিক চারটি কর্মসূচী উল্লেখ করেছি। মহান আল্লাহর কাছে আশা করছি যদি আপনি সেই কর্মসূচীর আলোকে সিয়াম পালন করেন তাহলে কাক্সিক্ষত ফলাফল পাবেন। আর যদি আমাদের জীবনে মাহে রমযানের সেই কর্মসূচী বাস্তব জীবনে কার্যকর না করতে পারি তাহলে কাক্সিক্ষত ফলাফল পাওয়া প্রায় অসম্ভব। সুতরাং কাক্সিক্ষত ফলাফল পেতে হলে অবশ্যই সেই কর্মসূচীর বাস্তবায়ন অত্যাবশ্যক।
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470