শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

রোজা ও রমজান: পর্ব-২৫  বিষয়:রোজা শরীরে রক্ত উৎপাদন করে

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন • 22 এপ্রিল 2022, 12:48 রাত • 1,194 বার পঠিত
রোজা ও রমজান: পর্ব-২৫  বিষয়:রোজা শরীরে রক্ত উৎপাদন করে

সিয়াম রক্ত উৎপাদন করেঃ চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন, যখন রক্তের মধ্যে খাদ্যকণার উপস্থিতি কম হয় তখন হাড়ের মজ্জা আন্দোলিত হয়ে রক্ত উৎপাদনের ক্ষেত্র সৃষ্টি হয়। সুতরাং সিয়াম পালন করার কারণে দিনের শেষ অংশে রক্তের মধ্যে খাদ্যকণা একবারেই শেষ হয়ে যায়। দুপুরের পর থেকে রক্তের মধ্যে কোনো খাদ্যকণা থাকে না। তখন পর্যাপ্ত পরিমাণ রক্ত তৈরী হয়।

অর্থাৎ সিয়াম সাধনা মানবদেহে রক্ত উৎপাদন করে। এই পক্রিয়ার আলোকে আমরা বলতে পারি যে, একজন দুর্বল মানুষও সিয়াম পালনের মাধ্যমে অতি সহজেই নিজের দেহে রক্ত উৎপাদন করে সুস্থ জীবন লাভ করতে পারে। এমনিভাবে অতিমাত্রায় চিকন ও ভারী শরীরের লোকেরাও সিয়াম পালনের মাধ্যমে মেদবহুল দেহের অভিশাপ হতে রক্ষা পেয়ে সুস্থ ও স্বাভাবিক ওজনের সুন্দর জীবন লাভ করতে পারে। সুন্নত ও আধুনিক বিজ্ঞান, পৃ.-১৩১

 

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470