শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

রোজা ও রমজান: পর্ব-২৩  বিষয়: রোজা মস্তিষ্ক সুস্থ রাখে

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন • 18 এপ্রিল 2022, 05:33 বিকাল • 1,058 বার পঠিত
রোজা ও রমজান: পর্ব-২৩  বিষয়: রোজা মস্তিষ্ক সুস্থ রাখে

মস্তিষ্ক রোগের চিকিৎসায় সিগমন্ড নারায়ণঃ সিগমন্ড নারায়ণ ইউরোপোর একজন খ্যাতিমান মনোবিজ্ঞানী। মনোবিজ্ঞানের জগতে তাঁর মতামতকে চূড়ান্ত বলে গ্রহণ করা হয় ইউরোপে। তিনি উপবাস (সিয়াম) পালনের পক্ষে ছিলেন। তিনি বলেন, সিয়াম পালন করলে মস্তিষ্ক রোগ নির্মূল হয়ে যায়। নিয়মিত সিয়াম পালনকারী ব্যক্তি মস্তিষ্ক রোগে আক্রান্ত হবে না। আক্রান্ত হয়ে থাকলে সিয়াম পালনের মাধ্যমে সে পরিপূর্ণ আরোগ্য লাভ করবে। সুন্নত ও আধুনিক বিজ্ঞান, পৃ.-১২৫  


সুস্থ ও সচল জীবনের জন্য গান্ধির সিয়াম পালনঃ ভারতের মিস্টার গান্ধির উপবাস (সিয়াম) পালনের কথা লোকজনের মাঝে প্রসিদ্ধ। ভারতের প্রখ্যাত লেখক ফিরোজ রাজ। তিনি মিস্টার গান্ধির জীবনী গ্রন্থে লিখেছেন, ‘গান্ধি সিয়াম পালনের পক্ষে ছিলেন।’ তিনি বলতেন, ‘মানুষ অতিরিক্ত খেয়ে শরীরকে অলস বানিয়ে ফেলে। অতঃপর ঐ অলস দেহটি না জগতবাসীর কোনো কাজে আসে, না মহারাজের। তোমরা যদি শরীরকে সুস্থ ও সচল রাখতে চাও, তাহলে শরীরকে সামান্য আহার দিয়ে পূর্ণ দিবস উপবাস পালন করবে। অতঃপর সন্ধ্যা বেলা শুধু বকরীর দুধ দ্বারা উপবাস ভঙ্গ করবে’ (ইফতার করবে)। -দাস্তানে গান্ধি; সুন্নত ও আধুনিক বিজ্ঞান, পৃ.-১২৪  


রোগ-ব্যাধি থেকে রক্ষার জন্য সিয়ামের ভূমিকাঃ একবার জার্মান, ইংল্যান্ড ও আমেরিকার একদল বিশেষজ্ঞ চিকিৎসক পাকিস্তানে গিয়েছিলেন ‘রমযান মাসে মুসলমানদের রোগ-ব্যাধি হ্রাস পাওয়ার কারণ’ নির্ণয়ের উদ্দেশ্যে। চিকিৎসক দলটি করাচী, লাহোর ও ফয়সালাবাদে তিনটি পৃথক জরিপ চালানোর পর এক রিপোর্টে উল্লেখ করেছেন-


‘মুসলমান যেহেতু সালাত (নামায) পড়েন এবং বিশেষত রমযান মাসে অনেক গুরুত্বের সাথে অধিক পরিমাণে ওযূ এবং সালাত আদায় করেন সেহেতু ওযূতে কিছু অঙ্গ বার বার ধৌত করতে হয়। ফলে তাদের নাক, কান, গলা (ঊ. ঘ. ঞ) সুস্থ থাকে। অর্থাৎ অধিক সালাতের কারণে অতিরিক্ত সঞ্চালন করা এবং বার বার ধৌত করার কারণে তারা বিশেষ রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় না।  দৈনিক জং করাচী, ১৯৮৮, সুন্নত ও আধুনিক বিজ্ঞান ১২৬

 


মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470