রোজা ও রমজান: পর্ব-২১ বিষয়: যারা রোজার প্রতি অসন্তুষ্ট তারা মুনাফিক
চতুর্থ শ্রেণিঃ ঐ সব নামধারী মুসলমান যারা সিয়ামের বিধানের প্রতি অসন্তুষ্ট কিংবা অহংকার করে সিয়াম পরিহার করে যে ‘আমরা ধনী মানুষ। সুতরাং আমরা সিয়াম পালন করব না। সিয়াম পালন করবে ঐসব গরীব এবং অসহায় মানুষ যারা তিনবেলা খাবার যোগার করে খেতে পারে না।
এসব নামধারী মুসলমানরা প্রকৃতপক্ষে মুসলমান নয়, এরা মুনাফিক। কারণ এদের চরিত্র আর মুনাফিকের চরিত্র একই সুতায় গাথা। দেখুন মুনাফিকদের বিশেষ চরিত্রের কথা আল-কুরআনে এভাবে আলোচনা করা হয়েছে-
لَوْ كَانَ عَرَضًا قَرِيبًا وَسَفَرًا قَاصِدًا لَاتَّبَعُوْكَ وَلَكِنْ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ وَسَيَحْلِفُوْنَ بِاللَّهِ لَوِ اسْتَطَعْنَا لَخَرَجْنَا مَعَكُمْ يُهْلِكُوْنَ أَنْفُسَهُمْ وَاللَّهُ يَعْلَمُ إِنَّهُمْ لَكَاذِبُوْنَ
‘যদি আশু লাভের সম্ভাবনা থাকতো এবং যাত্রাপথও সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার সহযাত্রী হতো, কিন্তু তাদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হল। আর তারা এমনই শপথ করে বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম, এরা নিজেরাই নিজেদের বিনষ্ট করছে, আর আল্লাহ্ জানেন যে, এরা মিথ্যাবাদী।’ সূরা তাওবা, আয়াত- ৪২
শুধু তা নয় বরং এসব নামধারী মুসলমান, মূলত এরা মুনাফিক। এরা চতুষ্ট জীব-জন্তুর চেয়েও নিকৃষ্ট। এদের সম্পর্কে মহান আল্লাহ আরো ঘোষণা করেছেন-
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيْرًا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوْبٌ لَا يَفْقَهُوْنَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُوْنَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُوْنَ
‘আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জ্বিন ও মানুষ। তাদের অন্তর রয়েছে এর দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে, তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল, শৈথিল্যপরায়ণ। সূরা আরাফ, আয়াত- ১৭৯
এদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্টতর বলার কারণ অত্যন্ত পরিষ্কার। কেননা আমরা দেখতে পাই, যখন কোন প্রাণী মরে যায় তখন এটাকে সাধারণত তিন ধরনের প্রাণী খেয়ে থাকে। কাক-শকুন, শিয়াল এবং কুকুর। কাক-শকুনের অভ্যাস হল এগুলো শুধু দিনের বেলায় খায়, রাতে খায় না। আর শিয়ালের অভ্যাস হল সাধারণত সে দিনের বেলায় খায় না, রাতে খায়। তবে কুকুর এমন এক প্রাণী যা কাক-শকুন এবং শিয়াল থেকে ব্যতিক্রম। কারণ কুকুর মৃত জন্তুর কাছ থেকে একটি মূহুর্তের জন্যও সরে না বরং দিন-রাত ২৪ টি ঘন্টা শুধু খাওয়ার পিছনেই লেগে থাকে। তাহলে বলা যেতে পারে যে, খাওয়ার সুযোগ থাকলেই শুধু খাবে এটা কুকুরের স্বভাব।
সুতরাং যারা সিয়ামের বিধানের প্রতি অসন্তুষ্ট থেকে কিংবা অহংকার করে সিয়াম ছেড়ে দেয়, আর বলে যে ‘আমরা ধনী মানুষ। আমরা সিয়াম করব না। আমাদের অটেল টাকা আছে আমরা শুধু খাবো, বুঝতে হবে তাদের মাঝেও কুকুরের স্বভাব আছে। যারা সিয়ামের বিধানের প্রতি অসন্তুষ্ট তাদের ঈমান নেই। তারা চিরদিনের জন্য জাহান্নামে যাবে। আমরা এতক্ষণে সিয়াম পালন করা এবং না করা সম্পর্কে বেশ বিস্তারিত আলোচনা জেনেছি।
মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470