শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

রোজা ও রমজান: পর্ব-১১  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা 

মুফতি মুহাম্মদ নাসিরুদ্দীন • 09 এপ্রিল 2022, 12:18 দুপুর • 799 বার পঠিত
রোজা ও রমজান: পর্ব-১১  বিষয়: রোজা ও রমজানের শিক্ষা 

২। কুরআন তিলাওয়াত করার প্রতি উৎসাহ সৃষ্টি করেঃ আমরা অনেকেই জানি যে, মহান আল্লাহ রাব্বুল আলামীন মাহে রমযানে পবিত্র কুরআন নাযিল করেছেন। হাদীসে উল্লে¬খ আছে যে, রাসূলুল্লাহ (সা.) মাহে রমযানে কুরআন তিলাওয়াতের দাওর করতেন। অর্থাৎ রমযান মাসে হযরত জিবরাঈল (আ.) এসে রাসূলুল্লাহ (সা.)-কে পুরো কুরআন মাজীদ তিলাওয়াত করে শুনাতেন। তিনি মনোযোগ দিয়ে তা শুনতেন। এরপর তিনিও হযরত জিবরাঈল (আ.)-কে তিলাওয়াত করে শুনাতেন।

এছাড়া রমযানের তারাবীহর সালাতেও তিনি কুরআন মাজীদ খতম করতেন। এটা সুন্নত আমল। অর্থাৎ রমযান মাসে তারাবীহর সালাতে কুরআন মাজীদ খতম করা সুন্নত। এজন্য আমরা তারাবীহর সালাতে কুরআন মাজীদ খতম করি। এখানে একটা বিষয় বুঝার মতো, তা হচ্ছে- আমরা একটি মাসের সামান্যতম সময়ে এক খতম কুরআন পড়ি বা শুনি। এটা হচ্ছে কুরআন তিলাওয়াতের বাস্তব সম্মত একটি প্রশিক্ষণ। যেন আমরা এই প্রশিক্ষণ থেকে বছরের অন্যান্য সময়েও কুরআন তিলাওয়াতের উৎসাহ লাভ করতে পারি। তাহলে সহজে একথা বলা যায় যে, মাহে রমযানে সামান্য সময়ে খতম করার প্রশিক্ষণের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে কুরআন তিলাওয়াতের প্রতি উৎসাহ প্রদান করেন।

 

মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন, 01712961470