রোজা ও রমজান: পর্ব-০৬ বিষয়: মাহে রমজানে বেশি বেশি নেক আমল করা
৩. তাহাজ্জুদ পড়াঃ এখানে তাহাজ্জুদ সালাত প্রসঙ্গে খুব সংক্ষেপে বলব। তাহাজ্জুদ সালাত গুরুত্বপূর্র্ণ এবং ফযিলত আমল। এর ফযিলতের কথা হাদীসে এভাবে বলা হয়েছে-Z
يَا أَيُّهَا اَلنَّاسُ! أَفْشُوا اَلسَّلَام، وَصِلُوا اَلْأَرْحَامَ، وَأَطْعِمُوا اَلطَّعَامَ، وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ، تَدْخُلُوا اَلْجَنَّةَ بِسَلَامٍ
‘হে লোক সকল! তোমরা সালামের প্রচলন কর। অনাহারীকে খাবার দাও। আত্মীয়তার বন্ধন অটুট রাখ। আর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা (তাহাজ্জুদ) সালাত আদায় কর। তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে।’ তিরমিযি, হাদীস-২৪৮৫; বুলুগুল মারাম, হাদীস- ১৫৩১
তারাবীহ এবং তাহাজ্জুদ সালাতের এতো গুরুত্ব এবং ফযিলত থাকা সত্তে¡ও আমরা বিষয়টিকে অবহেলা করছি প্রতিনিয়ত। হয়তো কেউ বলবেন তাহাজ্জুদ সালাত পড়া খুবই কষ্টকর বিষয়। আমি বলব তাহাজ্জুদ সালাত পড়া কষ্টকর হলেও মাহে রমযানে কষ্টকর হওয়ার কথা না। কারণ কেউ সাহরী খাওয়ার জন্য যখন উঠবে তখন তার জন্য কয়েক রাকআত সালাত পড়া খুবই সহজ একটা ব্যাপার। শুধু একটু সদিচ্ছা থাকলেই হয়। এছাড়া অর্থাৎ রমযান মাস ছাড়াও তাহাজ্জুদ সালাত পড়ার ইচ্ছা থাকলেই পড়া যায়। যেমন তাহাজ্জুদ সালাত রাত্রের এক তৃতীয়াংশ হওয়ার পরই পড়া যায়।
উদাহরণ স্বরূপ বলা যায় যে, এখন যদি রাত শুরু হয় ছয়টা থেকে, আর ভোর হয় ছয়টার সময়। তাহলে রাতের পরিমাণ হল মোট বার ঘন্টা। এই বার ঘন্টার এক তৃতীয়াংশ হচ্ছে মাত্র চার ঘন্টা। তাই সন্ধা ছয়টা থেকে হিসাব করলে দেখা যায় রাত ১০ টায় রাত্রের এক তৃতীয়াংশ শেষ। সুতরাং যেহেতু রাত্রের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর তাহাজ্জুদ সালাত পড়া যায় তাই এই হিসাবে রাত ১০ টার পরও তাহাজ্জুদ পড়া যাবে।
মোট কথা হচ্ছে রাত্রের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরই তাহাজ্জুদ সালাত পড়া যায়। সে হিসাবে আমরা সকলেই তাহাজ্জুদ সালাত পড়তে পারি খুবই সহজে। কারণ সাধারণত আমরা রাত্রের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার আগে কেউই ঘুমাই না। তাহলে আমরা অবশ্যই তাহাজ্জুদ সালাত পড়ব। তবে এর জন্য সর্বোত্তম সময় হল ভোর রাত। যদি অসুবিধা মনে হয় তাহলে মাঝে-মধ্যে রাতের প্রথম অংশে পড়ে নেয়া যায়। তাহাজ্জুদ সালাতর উপকারীতা অনেক বেশি। যা এখানে আলোচনা করে শেষ করা যাবে না। সুযোগ হলে অন্য কোন সময়ে আলোচনা করার চেষ্টা করব।
লেখক: মুফতি মুহাম্মাদ নাসিরুদ্দীন
সাতাউক মধ্যগ্রাম, লাখাই, হবিগঞ্জ
আমলের কথা জানতে ইউটিউবে সার্চ করুন এই নাম্বারে 01712961470