রোহিঙ্গাদের সহায়তায় ১৮ কোটি ডলারের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র
অনলাইন নিউজ পোর্টাল
•
23 সেপ্টেম্বর 2021, 12:25 দুপুর
•
262 বার পঠিত
বর্তমান বিশ্বে সবচেয়ে নির্যাতিত, নিজ জন্মভূমি থেকে অন্যায়ভাবে বহিস্কৃত মুসলিম জাতি হচ্ছে আরাকানের রোহিঙ্গা। এবার মানবিক সহায়তায় তাদের জন্য আরও ১৮ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন এ সহায়তা ঘোষণা করে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।