শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা সংকট বাড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2025, 04:00 দুপুর • 283 বার পঠিত
রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা সংকট বাড়ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় বলেন, ‘সাম্প্রতিক সময়ে কক্সবাজারে অপহরণের প্রবণতা অনেক বেশি। দেশে ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের অনেকে অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই আমাদের জন্য মঙ্গল। তারাই সমস্যা বৃদ্ধি করছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করছি আমরা (সরকার)।’

তিনি আরও বলেন, মিয়ানমার থেকে পণ্য আমদানির সময় সিটওয়েতে মিয়ানমার সরকার এবং নাফ নদের সীমান্ত পার হওয়ার সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে মিয়ানমার সরকার ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।

সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, কারা অধিদফতর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারের নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সরকারের পদক্ষেপ তুলে ধরেন।