শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে মিয়ানমারের সেনাপ্রধান

অনলাইন নিউজ পোর্টাল • 25 মে 2021, 12:13 দুপুর • 709 বার পঠিত
রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছে মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের প্রায় পাঁচ মাস পর রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেছেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। 

চীনা ভাষার স্ফিংস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মিয়ানমারের আইনের সঙ্গে সংগতিপূর্ণ না হলে সেখানে বিবেচনার কী আছে? আমি মনে করি না, বিশ্বের এমন কোনো দেশ আছে যারা নিজেদের শরণার্থী আইনের বাইরে গিয়ে গ্রহণ করবে।

রোহিঙ্গারা মিয়ানমারের নয় এমন ইঙ্গিত করে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, আমাদের স্বাধীনতা অর্জনের পর আদমশুমারিতে বেঙ্গলি, পাকিস্তানি ও চিটাগাং শব্দ যোগ করা হয়েছিল। তবে রোহিঙ্গা শব্দটি আমরা কখনো মেনে নেয়নি।

মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে কি না এ প্রশ্নের জবাবে তিনি ওই নেতিবাচক মন্তব্য করেন। তবে কি রোহিঙ্গাদের পক্ষে আন্তর্জাতিক চাপ কোনো কাজে আসেনি? এ প্রশ্নের জবাবেও তিনি বলেন, চাপে কাজ হবে না।

১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এই প্রথম সাক্ষাত্কার দিলেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

স্ফিংস টেলিভিশনে প্রকাশিত সাক্ষাত্কারের পূর্ণ বিবরণী বিশ্লেষণ করে দেখা গেছে, মিয়ানমারের জান্তা নেতার ওই বক্তব্য রোহিঙ্গাদের নিজ দেশে ফেরায় অনিশ্চয়তার ছায়া ফেলছে।