শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার আন্তরিক নয়- ড. মোমেন

অনলাইন নিউজ পোর্টাল • 11 জানুয়ারী 2021, 12:39 রাত • 224 বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার আন্তরিক নয়- ড. মোমেন

মিয়ানমার সরকারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে দু'দেশের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গা শরনার্থীদের উপর মিয়ানমারের জাতিগত নিপীড়ন এবং তাদের জীবনমান নিয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর এমদাদুল ইসলামের লেখা দুইটি বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে। এতে যোগ দেন বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে পরাষ্ট্রমন্ত্রী কথা বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। বলেন, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার আন্তরিক নয়। রোহিঙ্গা সমস্যা সমাধানে নতুন করে আলোচনা আবার শুরু হয়েছে বলে জানান পরারাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে এখনো আশাবাদী। রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরত না গেলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলে আশংকা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার আশ^াস পাওয়া গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর।

সূত্রঃ ভয়েস অব আমেরিকা