শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে আজ থেকে টিকা প্রদান শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 10 আগস্ট 2021, 10:04 দুপুর • 148 বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে আজ থেকে টিকা প্রদান শুরু

উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সকাল ১১টায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন মো. মাহবুবুর রহমান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়কারী ডা. আবু তোহা ভুঁইয়া বলেন, ‘আজ থেকে তিন দিন উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে মোট ৪৮ হাজার ৬০০ জন রোহিঙ্গা নাগরিককে করোনার টিকা দেওয়া হবে।’