শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা’র নেতা আটক

অনলাইন নিউজ পোর্টাল • 27 অক্টোবর 2021, 06:00 বিকাল • 259 বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা’র নেতা আটক

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) স্থানীয় নেতা সুরুত আলমকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার দুপুরে টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সুরুত আলম ঐ ক্যাম্পের নূর আহম্মদের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ ক্যাম্পে অভিযান চালিয়ে আরসা সংগঠক সুরুত আলমকে আটক করা হয়। তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।