রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 নভেম্বর 2023, 07:53 বিকাল
•
270 বার পঠিত
তিন দিনের অবরোধ শেষে। ২ দিনের বিরতি দিয়ে রোববার ভোর থেকে আবার ৪৮ ঘণ্টার জন্য একই কর্মসূচি দিয়েছে সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনে থাকা দল বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, 'গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে এই পর্যন্ত আন্দোলনের পুলিশের গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা সারাদেশে মসজিদের মসজিদে দোয়া মাহফিল হবে।'
'এছাড়া আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘন্টা এক দফা দাবিতে সারাদেশে সর্বাত্মক অবরোধ এ পালন করা হবে।'