শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৫০

মোহাম্মদ খাইরুল আমিন • 05 সেপ্টেম্বর 2022, 09:14 সকাল • 354 বার পঠিত
রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৫০

রংপুরের তারাগঞ্জে দুটি বাসের সঙ্গে এপাশ-ওপাশ থেকে আসা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

জানা যায় ,আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রেখেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করছেন। দুর্ঘটনা কবলিত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মী জানায়, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করছেন। এ পর্যন্ত দুর্ঘটনায় নিহত পাঁচ জনের মরদেহ উদ্ধার হয়েছে।

এদিকে রমেক হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।