শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রংপুর মেডিকেলে থামছেই না বকশিশ সিন্ডিকেট

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2022, 09:38 সকাল • 375 বার পঠিত
রংপুর মেডিকেলে থামছেই না বকশিশ সিন্ডিকেট

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ১৬ জন কর্মচারীকে বদলি করার পরও থেমে নেই ‘বকশিশ সিন্ডিকেট’ চক্রের তৎপরতা। বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালে আগত রোগী ও স্বজনদের জিম্মি করে বকশিশের নামে ছয়-সাত গুণ বেশি ভর্তি ফি আদায় এবং মোটা অঙ্কের বকশিশের বিনিময়ে ট্রলিতে রোগীদের বহন করে থাকে চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি সিন্ডিকেট। এমনকি লাশ নামাতেও জোর করে টাকা আদায়সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 
এসব অভিযোগে গত মঙ্গলবার রাতে হাসপাতালটির ১৬ কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করে দেশের বিভিন্ন হাসপাতালে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই আদেশ স্থগিতের জন্য সিন্ডিকেট চক্রটি বিভিন্নভাবে তদবির অব্যাহত রেখেছে। আর অন্যদিকে হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবারও ‘ট্রলি বাণিজ্য’সহ বিভিন্ন অপকর্ম অব্যাহত ছিল বলে অভিযোগ উঠেছে।