শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রংপুর হাজিরহাট বিভাগীয় সদর দফতরে অগ্নিকাণ্ড

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2022, 09:14 সকাল • 306 বার পঠিত
রংপুর হাজিরহাট বিভাগীয় সদর দফতরে অগ্নিকাণ্ড

রংপুর নগরীর হাজিরহাট এলাকায় অবস্থিত বিভাগীয় সদর দফতরে  ভয়াবহ ভাবে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সদর দফতরের লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

জানা যায় গত (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিভাগীয় সদর দফতরের পূর্ব দিকে সীমানা প্রাচীর ঘেঁষে পেছনে নির্মাণাধীন একটি ভবনে বৈদ্যুতিক সংযোগের তার থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যম আগুনের সূত্রপাত হয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বৈদ্যুতিক সংযোগের তারসহ শর্ট সার্কিটের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

রংপুর বিভাগীয় সদর দফতরে বিভাগীয় কমিশনারের কার্যালয়, পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় রয়েছে।