শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

রমযানের দিনে স্রাব বন্ধ হলে বাকি সময় কি খাওয়া-দাওয়া করা যাবে?

মাসিক আল- কাউসার • 18 এপ্রিল 2026, 01:33 দুপুর • 125 বার পঠিত
রমযানের দিনে স্রাব বন্ধ হলে বাকি সময় কি খাওয়া-দাওয়া করা যাবে?

প্রশ্ন:জনৈকা মহিলার রমযান মাসের দিনের বেলায় স্রাব বন্ধ হয়েছে। দয়া করে বলবেন, বাকি সময় সে খাবার-দাবার করতে পারবে কি না?

উত্তর:রমযান মাসের দিনের বেলায় স্রাব বন্ধ হওয়ার পর অবশিষ্ট সময় রমযানের সম্মানার্থে পানাহার থেকে বিরত থাকা জরুরি। অবশ্য ঐ দিনটি রোযার অন্তর্ভুক্ত হবে না। পরবর্তীতে ঐদিনের রোযাও কাযা করতে হবে।

-মাবসূতে সারাখসী ৩/৫৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২৬৩; ফাতহুল কাদীর ২/২৮২; আলবাহরুর রায়েক ২/২৯১