শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: ওবায়দুল

মোহাম্মদ খাইরুল আমিন • 02 এপ্রিল 2022, 02:30 দুপুর • 369 বার পঠিত
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য কমতে শুরু করেছে: ওবায়দুল

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে।
আজ শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যেসব জেলা ও উপজেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে, সম্মেলন করে সেগুলোর কমিটি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দলীয় কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে। তৃণমূল পর্যায়েও আওয়ামী লীগকে শক্তিশালী করতে এই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় নিয়মিত কার্যক্রম একমাত্র আওয়ামী লীগই করে থাকে। যত বাধা-বিপত্তি আসুক না কেন, এ দল এগিয়ে যাবে। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতে পারে। দলের সম্মেলন ও জাতীয় নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সারাদেশে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন প্রমুখ।