শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

মোহাম্মদ খাইরুল আমিন • 27 মার্চ 2022, 04:18 দুপুর • 407 বার পঠিত
রমজানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

আসন্ন রমজান মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। আজ রবিবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ইউনুস আলী আকন্দ। তিনি জানান, চলতি সপ্তাহে এর শুনানি হতে পারে। 

গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, অন্যান্য বছরের মতো এবার রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। এর পর গত ২৪ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয় রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাস চলবে। দুপুরে নামাজের জন্য ৩০ মিনিটের বিরতি থাকবে। ২০ রমজান পর্যন্ত ক্লাস হবে।

রিট আবেদনে সরকারের এই সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলার রাখার সরকারি সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং রমজানে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে রুল জারিরও আরজি করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।