শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রিমান্ডের দ্বিতীয় দিন ‘অসুস্থ’ হয়ে পড়েন সাহেদ

অনলাইন নিউজ পোর্টাল • 18 আগস্ট 2020, 08:14 রাত • 609 বার পঠিত
রিমান্ডের দ্বিতীয় দিন ‘অসুস্থ’ হয়ে পড়েন সাহেদ

রিমান্ডে নেয়ার পথে হঠাৎ ‘বুকে ব্যথা অনুভব’ করেন করোনা পরীক্ষার কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ। এ সময় তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। কিন্তু সাহেদ অসুস্থতার নাটক করছেন কিনা, তা নিয়ে ওঠে প্রশ্ন। 

জানা গেছে, ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডের দ্বিতীয় দিন মঙ্গলবার তাকে দুদক প্রধান কার্যালয়ে আনা হচ্ছিল। পথের মধ্যে তিনি ‘অসুস্থ’ হয়ে পড়েন। 

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কয়েকদফা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে পুরোপুরি সুস্থ বলে মত দেন। দুপুর দু’টা থেকে ফের দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সাহেদ।

পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ৭২ লাখ টাকার দুর্নীতির মামলায় দুপুর ২টায় দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের তদন্ত কর্মকর্তা।