রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন নিউজ পোর্টাল
•
08 জুলাই 2020, 11:06 দুপুর
•
250 বার পঠিত
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করা হয়। মামলা নম্বর- ৫।
উত্তরা পশ্চিম থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা টেস্ট না করে রোগীদের জাল রিপোর্ট দেয়াসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র্যাব মামলা করেছে। প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
১৭ জন আসামির মধ্যে আট জনকে গ্রেফতার করা হয়েছে। তবে রিজেন্ট চেয়ারম্যানসহ ৯ জন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে র্যাবের অভিযান চলছে।