শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রফিক হারিরি হত্যাকাণ্ডে অভিযুক্ত এক আসামি দোষী সাব্যস্ত

অনলাইন নিউজ পোর্টাল • 19 আগস্ট 2020, 12:10 দুপুর • 150 বার পঠিত
রফিক হারিরি হত্যাকাণ্ডে অভিযুক্ত এক আসামি দোষী সাব্যস্ত

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগে অভিযুক্ত চারজনের মধ্যে একজনকে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক আদালত। 

২০০৫ সালে দেশটির রাজধানী বৈরুতে হত্যা করা হয় তাকে। আদালত থেকে জানানো হয়, ১৫ বছর আগের এই হত্যাকাণ্ডে সিরীয় সরকারের সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। এছাড়া এ হত্যাকাণ্ডে হিজবুল্লাহর নেতাদের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন বিচারকরা। দেশটিতে চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যেই তার হত্যাকাণ্ডের রায় প্রকাশিত হলো।

বৈরুতে হারিরির গাড়ি বহরের ওপর যখন হামলা চালানো হয় সেসময় লেবাননে সিরিয়ার ব্যাপক প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছিলেন হারিরি। তার গাড়িবহর যখন বৈরুতের সমুদ্রের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন একটি ভ্যান ভর্তি বিস্ফোরক দিয়ে ওই বহরে হামলা চালানো হয়। ওই হামলায় ২২০জন আহত হয়েছিলো। এছাড়া নিহত হয়েছিলেন রফিক হারিরি এবং আরো ২১জন।

পনের বছর আগে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার দায়ে নেদারল্যান্ডসে অবস্থিত জাতিসংঘ সমর্থিত বিশেষ ট্রাইব্যুনালে অভিযুক্ত এই চার ব্যক্তিকে বিচার কাঠগড়ায় তোলা হয়।